মুক্তিযোদ্ধা, এতিম ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
গণভবনে গতকাল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

পবিত্র রমজানের দ্বিতীয় দিন গতকাল শনিবার গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং আলেম-ওলামাদের জন্য ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে যোগদানকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন। ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এবং ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে অন্যান্য শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও প্রেস সেক্রেটারি ইহসানুল করিম উপস্থিত ছিলেন।