মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য জমি দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য স্থানীয় এক ব্যক্তি ১০ শতক জমি দান করেছেন। তিনি গতকাল মঙ্গলবার জমিটি মুক্তিযোদ্ধা সংসদের নামে রেজিস্ট্রি করে দেন।
উপজেলা শহরের বাসিন্দা ব্যবসায়ী মুন্সি ফেরদৌস ওরফে ফিরোজ মিয়া এ জমি দান করেছেন। এ জমির দাম প্রায় ৫০ লাখ টাকা।
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মালেক গাজি বলেন, মহেশপুর শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। তখন ফেরদৌস এগিয়ে আসেন। ফিরোজ মহেশপুর মৌজার ১৭২৮ খতিয়ানের ৫৬৬ নম্বর দাগের ১০ শতক জমি দান করেন। গতকাল বিকেলে তিনি এই জমি রেজিস্ট্রি করে দেন।