মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে গত মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর হাতে চাবি হস্তান্তর করেন ইউএনও মোসা. শুকরিয়া পারভীন।
উপস্থিত ছিলেন মেয়র জামিল হোসেন, উপজেলা প্রকৌশলী শফি উদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক হারুন উর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম, সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান ও আবদুল হান্নান, প্রেসক্লাবের সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
২০১৩ সালের ২২ অক্টোবর টেলি কনফারেন্সের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।