মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে গতকাল মঙ্গলবার রাতে ট্রেনে কাটা পড়ে মনসুর রহমান নামের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তিনি আদমদীঘি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনসুর রহমান স্টেশনের পার্শ্ববর্তী মালগুদাম এলাকায় রেললাইন পার হওয়ার সময় স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, মনসুর রহমানের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।