মুক্তিযোদ্ধা শহীদ মণ্ডল স্মরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর শহীদ মণ্ডলের স্মরণে গতকাল শনিবার নাগরিক শোকসভা হয়েছে। জেলা শহরের সিও কলোনি এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট নাগরিক কমিটি শোকসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ আব্বাস আলী মণ্ডল। সভায় মীর শহীদ মণ্ডলের কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন বক্তারা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সহসভাপতি রাজা চৌধুরী ও মোমিন আহম্মেদ চৌধুরী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক বাবুল প্রমুখ।