মুক্তিযোদ্ধা সংবর্ধনা ছেড়ে গেলেন তাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ছেড়ে গেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। তবে মাইকে নাম ঘোষণা করা হলেও মঞ্চে না উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম।
আয়নুল হক ও জাহিদুল ইসলাম জানান, মর্যাদা ও ক্রমানুযায়ী মঞ্চে না ডাকায় তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।