মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে হেলাল-মতিন বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ‘হেলাল-মতিন’ প্যানেল নির্বাচিত হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট কমিটির সবাই এক প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।
৪ জুনের নির্বাচনে হেলাল মোর্শেদ খানের নেতৃত্বে ‘েহলাল-মতিন’ প্যানেল ছাড়া আরও তিনটি প্যানেল অংশ নেয়। মুক্তিযোদ্ধারা সারা দেশের উপজেলা পর্যায়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দেন। রিটার্নিং কর্মকর্তা মো. আকরাম হোসেন গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
কমিটির চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে হেলাল মোর্শেদ খান ও এমদাদ হোসেন মতিন। এই প্যানেলের প্রতীক ছিল টেলিভিশন। বিজ্ঞপ্তি।