মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ৪ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন আগামী ৪ জুন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, সাত মহানগর কমান্ডের প্রতিটিতে ১৭টি পদ, ৬৪টি জেলা কমান্ডের প্রতিটিতে ১৭টি পদ ও ৪৭৯টি উপজেলা কমান্ডের প্রতিটিতে ১১টি পদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে চারটি প্যানেলে ১৫৯ জন ও স্বতন্ত্র চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তথ্য বিবরণী৷