মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ফলাফল বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারচুপি ও নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে ৪ জুনের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের ফলাফল বাতিলসহ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।
তা না হলে এ প্যানেলের পক্ষ থেকে ঈদের পর ঢাকায় মুক্তিযোদ্ধা মহাসমাবেশের মধ্য দিয়ে আন্দোলন শুরুর হুমকি দেওয়া হয়।
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই প্যানেল আয়োজিত এক কমান্ডার সম্মেলনে আহাদ চৌধুরী ৪ জুনের নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে আখ্যায়িত করেন। যেখানে আহাদ চৌধুরীর প্যানেলসহ মোট চারটি প্যানেল অংশ নেয়।
উপস্থিত কমান্ডাররা তাঁদের বক্তব্যে নির্বাচনের দিনে তাঁদের নিজ এলাকার ভোটকেন্দ্রগুলোর ‘অনিয়ম-অসংগতি’ তুলে ধরেন।