মুক্তিযোদ্ধা হীরামনি সাঁওতাল আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী মুক্তিযোদ্ধা হীরামনি সাঁওতাল (৮৭) গতকাল বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। গতকাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানের লোহাপুল এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
স্বাধীনতাযুদ্ধ চলাকালে হীরামনি নির্যাতিত হন। দীর্ঘদিন তিনি অবহেলিত ছিলেন। ২০০৯ সালে হবিগঞ্জের চেতনা একাত্তরের সদস্যসচিব আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাঁকেসহ হবিগঞ্জের ছয় নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে ৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে নির্যাতিত নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান হীরামনি সাঁওতালসহ ছয় নারী মুক্তিযোদ্ধা।