মুক্তিযোদ্ধাদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সেই সঙ্গে বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ও পুনর্মিলনীর দাবি জানানো হয়। গতকাল বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি করেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রবিষয়ক বিভাগ। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এস ডি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর।