মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ডাউয়াবাড়ি ইউনিয়নে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুরের ঘটনায় গত বুধবার বিকেলে প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে খোর্দ্দ বিছনদই এলাকায় এ সভা হয়। এতে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জাকির হোসেন, তাহের আলী, আবদার হোসেন, ওয়াজেদ আলী ও মুক্তিযোদ্ধা ফরিদের স্ত্রী আবিয়া বেগম প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা ফরিদের ওপর হামলাকারীদের ২৮ ডিসেম্বরের মধ্যে আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।