মুক্তিযোদ্ধাদের বছরে পাঁচটি ভাতা দেওয়ার পরিকল্পনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং ঈদ ভাতা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। তাঁদের বছরে পাঁচটি ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীকে মৌখিক নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী জানান, আজ সোমবার এ নিয়ে বৈঠক হবে। সেখানে ভাতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ঈদ থেকেই ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা।
পাঁচটি ভাতা হলো দুটি ঈদ ভাতা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভাতা, ২৬ মার্চে স্বাধীনতা দিবসের ভাতা এবং পয়লা বৈশাখের ভাতা। হিন্দুধর্মাবলম্বীদের জন্য পূজার ভাতা হবে। গত শনিবার সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেছেন।