মুক্তিযোদ্ধাদের বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুল জলিল স্মরণে নওগাঁ সদর হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে ওই চিকিৎসাসেবার আয়োজন করা হয়। গতকাল শনিবার শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয়ের সামনে ওই চিকিৎসা ক্যাম্প শুরু হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুর রহমান। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার হারুন আল রশিদ, ডেপুটি কমান্ডার আফজল হোসেন। চিকিৎসা দেন সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মাহবুব আলম সিদ্দিকী, বিপুল কুমার মণ্ডল, সুলতানা আফরোজ, শাহাদৎ হোসেন, এমএআর চৌধুরী।