প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত শনিবার রাতে উপশহর সমাজকল্যাণ সমিতির উদ্যোগে দিনাজপুর শহরের ৫ নম্বর উপশহর মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সমিতির সভাপতি তারেজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার রুহুল আমিন, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।