মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর পুলিশ লাইনস মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী রহমত আলী। বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক প্রমুখ। এরপর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দেওয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।