মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের ২৭৬ জন মুক্তিযোদ্ধাকে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় করপোরেশনের কার্যালয়ে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এতে সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, মুজিবুর রহমান চৌধুরী, আবদুল বাছিত মোহাম্মদ, নিজাম উদ্দিন লস্কর প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সিলেট মহানগর এলাকায় মুক্তিযুদ্ধের সময় যেসব স্থানে গণহত্যা হয়েছে, সেসব স্থান পর্যায়ক্রমে সংস্কারের ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন।