মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিটি করপোরেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১০০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। করপোরেশনের সমাজকল্যাণবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ফাহিম উদ্দিন, আবু সাইয়েদ সর্দার, খলিলউল্লাহ সর্দার ও শহীদুল হক চৌধুরী এবং সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহম্মদ হোসেন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, নিয়াজ মোহাম্মদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ।