মুক্তিযোদ্ধার অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার মো. নূরুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ ও পরিবার জানিয়েছে, তিনি একজন মুক্তিযোদ্ধা।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নূরুল ইসলাম তেজগাঁওয়ের এলেনবাড়ীতে বিআরটিএ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। তাঁর হাতে একটি বিষের বোতল পাওয়া যায়। থানার এএসআই ফিরোজ শাহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা ১১টা ৫৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।