প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ জুলাই থেকে দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র হালনাগাদ প্রক্রিয়া শুরু হচ্ছে। এ সময় মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায়বর্মণ। গত মঙ্গলবার দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক পাঠাগার পরিদর্শনকালে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, মো. মনাফ খান, নীলকান্ত সিংহ, নজমুল হোসেন, দীপংকর চক্রবর্তী, অলিউর রহমান, গোলজার খান, মো. ওয়াতির আলী প্রমুখ।