মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খানের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধারা৷
সকাল ১০টার দিকে শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা৷ বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা শহরের কালীবাড়ি এলাকায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) মিলনায়তনে প্রতিবাদ সভা হয়৷ এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ প্রমুখ৷