মুক্তিযোদ্ধা, উপজাতি ও নারীর বিশেষ বিসিএস
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয় কোটায় নিয়োগের জন্য বিশেষ বিসিএস পরীক্ষা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় (আগের সংস্থাপন) গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী অনুমোদন করলে পরবর্তী সময়ে ব্যবস্থা নিতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) অনুরোধ জানাবে মন্ত্রণালয়।জনপ্রশাসন সচিব ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের জন্য বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।জানতে চাইলে সচিব প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও পৌত্র-পৌত্রী, নারী এবং উপজাতীয়দের জন্য একটি বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে এ সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর অনুমোদন দরকার। এ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ বিসিএস পরীক্ষার নীতিই অনুসৃত হবে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে নিয়োগের জন্য বর্তমানে মেধা কোটায় ৪৫ শতাংশ পদ সংরক্ষিত। বাকি ৫৫ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, উপজাতি ৫ শতাংশ এবং জেলা কোটায় ১০ শতাংশ পদ পূরণের ব্যবস্থা রয়েছে। জানা যায়, যোগ্য প্রার্থী না থাকায় প্রতিটি বিসিএসে বিশেষ করে কারিগরি পদগুলোতে কোটার পদ পূরণ করা সম্ভব হয় না।