মুক্তিযোদ্ধা আবু জাফরের ৪২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু জাফর
আবু জাফর

বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতাসংগ্রামের অন্যতম সংগঠক চিকিৎসক এ কে এম আবু জাফরের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হবে আগামীকাল বৃহস্পতিবার। অকুতোভয় এই দেশপ্রেমিক জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে শামিল হন। লব্ধপ্রতিষ্ঠিত চিকিৎসক হয়েও তিনি সব ছেড়ে যুদ্ধে যান এবং জোনাল মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন।
এ কে এম আবু জাফরের পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া চাওয়া হচ্ছে। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ঢাকা এবং তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।