মুক্তিযোদ্ধা আলাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মুক্তি-যোদ্ধা আলাউদ্দিন ব্যাপারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২৮ আগস্ট মুক্তিযোদ্ধা ভাতা আনতে বাড়ি থেকে বোয়ালমারীতে যাওয়ার পথে একটি নছিমন তাঁকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত বুধবার রাতে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। পেশায় কৃষক আলাউদ্দিন ও তাঁর পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তিনি সবার সাহায্য ও দোয়া কামনা করছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আনোয়ার, হিসাব নম্বর ১৭১.১০১.২১১১৮৬৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা। বিজ্ঞপ্তি।