মুক্তিযোদ্ধা ইসাহক আলীর চোখে অস্ত্রোপচার
অবশেষে মুক্তিযোদ্ধা ইসাহক আলীর নষ্ট হয়ে যাওয়া চোখ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। ডা. দীন মোহামঞ্চদ গত বৃহস্পতিবার ঢাকার আহমেঞ্চদ মেডিকেলে তাঁর চোখে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারসহ সব খরচ বহন করছে ঢাকার দীন মোহামঞ্চদ ফাউন্ডেশন।টাকার অভাবে ইসাহক আলী তাঁর নষ্ট চোখটি অপসারণ করাতে পারছিলেন না। এ কারণে তাঁর ভালো চোখটিও নষ্ট হতে চলেছিল। বিষয়টি নিয়ে ১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তাঁর সহযোগিতায় এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন অনেকে। দীন মোহামঞ্চদ ফাউন্ডেশনের সভাপতি আসিফ মোহামঞ্চদ নূর মুঠোফোনে ইসাহক আলীর খোঁজখবর ও ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসার দায়িত্ব নেন। বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার ভালোভাবে শেষ হয়েছে।আসিফ মোহামঞ্চদ নূর জানান, ইসাহক আলীর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। ভালো হয়ে যাওয়ার পর পাথর বসানো হবে। এর সব খরচ তাঁরা ফাউন্ডেশন থেকে বহন করবেন। ইসাহক আলী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি অন্যের জমিতে ঘর বেঁধে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি ছিল একই উপজেলার বড় ধোপাদী গ্রামে। সেখানে ভিটাবাড়িতে এক বিঘা জমিও ছিল, সড়ক দুর্ঘটনায় আহত হলে যা বিক্রি করতে বাধ্য হন। এরপর অন্যের খেতে কামলার কাজ করে সংসার চালাতেন তিনি।