মুক্তিযোদ্ধা এ এইচ আলমগীর গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক এ এইচ আলমগীর গুরুতর অসুস্থ। তিনি লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন। বর্তমানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসক এম এ মান্নানের তত্ত্বাবধানে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসায় ইতিমধ্যে পাঁচ লাখেরও বেশি টাকা খরচ হয়েছে। মুক্তিযোদ্ধা এ এইচ আলমগীর সামরিক শাসনবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য। ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে ট্রাস্টের উপ-মহাব্যবস্থাপকের পদ থেকে অবসর নেন। বিজ্ঞপ্তি।