মুক্তিযোদ্ধা এনায়েত হোসাইনের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও বরিশালের অন্যতম সাংস্কৃতিক সংগঠক এনায়েত হোসাইন মিলন (৭২) গত শনিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় তাঁর মরদেহ বরিশাল প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। নগরের অশ্বিনী কুমার হলে দুপুর ১২টার দিকে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে নেওয়া হয়। সেখানে জোহরের পর তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।