মুক্তিযোদ্ধা ও এতিমদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, এতিম ও তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ইফতারের আয়োজন করেন। খবর বাসসের।ইফতারে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়াও যোগ দেন। এ ছাড়া বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, বিশিষ্ট আলেম-ওলামা, বিভিন্ন এতিমখানার এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা ইফতারে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি আমন্ত্রিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।