মুক্তিযোদ্ধা ও শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এম আবদুস সোবহান সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।গতকাল বেলা ১১টায় মানববন্ধন্রশেষ্রেমুক্তিযোদ্ধা সংসদ বিশ্ববিদ্যালয় ইউনিটের কমান্ডার আবুল কালাম আজাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার প্রমুখ। সমাবেশে বক্তারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এম আবদুস সোবহান অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কিন্তু ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুক্তিযোদ্ধা সন্তানদের শতকরা ৩০ ভাগ কোটা পূরণের দাবি নিয়ে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মানববন্ধন করে অধ্যক্ষ সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করেন, যা দুঃখজনক। বক্তারা অধ্যক্ষ সম্পর্কে ওই বক্তব্য ও তথ্য দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানান।