মুক্তিযোদ্ধা ও সাবেক হুইপ আবদুর রউফের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও সাবেক হুইপ আবদুর রউফের কুলখানি আজ শুক্রবার বাদ আসর নীলফামারীর ডোমার উপজেলার বাগডোকরা গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। সব আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীকে এতে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।এদিকে একই দিন সন্ধ্যায় মরহুম আবদুর রউফের স্মরণে ডোমার শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারে এক শোকসভার আয়োজন করেছে ডোমার নাগরিক কমিটি। এতে সভাপতিত্ব করবেন ডোমার পৌর মেয়র ও ডোমার নাগরিক কমিটির আহ্বায়ক মনছুরুল ইসলাম।