প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বায়েজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। এলাকার কয়েকজন বাসিন্দা ও গণপূর্ত বিভাগ জানায়, শহরের গুরুধাম সেতু-সংলগ্ন এলাকায় ১ কোটি ৯০ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ওই কমপ্লেক্স নির্মাণ করে। ৮ দশমিক ২৫ শতাংশ জমির ওপর পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে।