মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পৌরসভার নাইট্যংপাড়ায় এই কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন গতকাল মঙ্গলবার এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, মুক্তিযোদ্ধা আয়ুব বাঙ্গালী প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের পুর্নবাসন ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ কমপ্লেক্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।