মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ গলিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শনিবার এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস। সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট আয়োজিত জেলা কমান্ডার গাজী সোহরাব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম), জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।