প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদকে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর এক আলোচনা সভায় বক্তারা সরকারের কাছে এ দাবি তুলে ধরেন। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা কমান্ডার সফিউল আহমেদ, ডেপুটি জেলা কমান্ডার গিয়াস উদ্দিন খানসহ সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে সফিউল আহমেদ বলেন, ‘কুমিল্লার মুক্তিযোদ্ধাদের জন্য ৪০ বছর ধরে কাজ করে আসছি। আমার বিশ্বাস, মুক্তিযুদ্ধের সরকার আমার মতো মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করবে।’