মুক্তিযোদ্ধা কাশেম এখন দেখতে পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম সিকদারের বাঁ চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি দেখতে পাচ্ছেন। কয়েক দিন আগেও তিনি একটি চোখে কিছুই দেখতে পেতেন না। অর্থের অভাবে তিনি অস্ত্রোপচারও করাতে পারছিলেন না।তাঁকে নিয়ে গত ৩০ মার্চ প্রথম আলোয় ‘টাকার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধার চোখ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। সেই খবর পড়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশের সাবেক ফুটবল খেলোয়াড় আতিকুর রহমান তাঁর অস্ত্রোপচারের জন্য অর্থ সহায়তা দেন। ৯ এপ্রিল কাশেমের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়।