মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও নারী কোটা বাতিলের দাবির নামে রাস্তা অবরোধ, ভাঙচুর চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ির শাপলা চত্বরে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামের একটি সংগঠন।মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, সাধারণ ছাত্রের নামে জামায়াত-শিবিরের সদস্যরা চাকরির ক্ষেত্রে কোটাপদ্ধতি বাতিলের দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের অপমান করার চেষ্টা চালাচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক নরোত্তম দাশ বৈষ্ণব, সদস্যসচিব হাসানুল ইসলাম, পার্থ ত্রিপুরা, রফিকুল ইসলাম, জুলি ত্রিপুরা, মিলকী মারমা ও খাজা নাজিম উদ্দিন। বক্তারা বলেন, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বজায় রাখতে হবে।