মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ না দেওয়ার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী চিনিকলে সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটায় কোনো নিয়োগ না দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ।গতকাল শনিবার নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার সাইদুর রহমান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু আল বাসার, মনোয়ারুল ইসলাম, ইনতাজুল হক, মুক্তিযোদ্ধার সন্তান নূরজাহান বেগম, সাফিয়া বেগম প্রমুখ।এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আল আমীন বলেন, উপযুক্ত প্রার্থী না পাওয়ায় ওই কোটায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি।