মুক্তিযোদ্ধা কোটায় লিখিত পরীক্ষা ১৩ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১০’-এর লিখিত পরীক্ষা আগামী ১৩ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১টি জেলায় সকাল ১০টা থেকে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার মহাপরিচালকের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈধ প্রার্থীর নামে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে কোনো বৈধ প্রার্থী সময়মতো প্রবেশপত্র না পেলে ১২ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আগে প্রদত্ত ছবির অনুরুপ দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি জমা দিয়ে প্রবেশপত্রের অনুলিপি সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।