মুক্তিযোদ্ধা খালিকের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবদুল খালিক মায়ন (৬০) আর নেই। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টায় খালিকের মরদেহ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বেলা ১১টায় সিলেটের টিলাগড় জামে মসজিদে প্রথম জানাজা, বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল মাঠে দ্বিতীয় ও মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ মেওয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।