মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান চৌধুরীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান চৌধুরী (৭০) গত সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।খায়রুজ্জামান ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা শুরু করেন। তিনি অর্থনীতি ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু বই ও অসংখ্য প্রবন্ধের রচয়িতা।পারিবারিক সূত্র জানায়, খায়রুজ্জামানকে যুক্তরাষ্ট্রে সমাহিত করা হবে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন প্রথম আলোকে জানান, খায়রুজ্জামানকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শন করেই সমাহিত করা হবে।