মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর থেকে সোমবার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় যাতায়াতের সংযোগস্থল মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর নামে পরিচিত। সেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও প্রতিষ্ঠানের নামে অবৈধ বিলবোর্ড ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বণিকের নেতৃত্বে বেলা দুইটার দিকে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।