মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাইয়ে কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ও তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধা (যদি থাকে) যাচাই-বাছাইকরণ-সংক্রান্ত উপজেলা যাচাই-বাছাই কমিটি এবং জেলা পুনঃপরীক্ষা ও আপিল নিষ্পত্তি কমিটি পুনর্গঠন করেছে। এ ছাড়া মহানগর যাচাই-বাছাই কমিটি এবং কেন্দ্রীয় পুনঃপরীক্ষা ও আপিল নিষ্পত্তি কমিটি গঠন করা হয়েছে। এর আগে যাচাই-বাছাই প্রক্রিয়ার পর তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কেন্দ্রীয়, মহানগর জেলা ও উপজেলা যাচাই-বাছাই কমিটি প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। তথ্যবিবরণী।