মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির সময় কাল পর্যন্ত বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সময় আগামীকাল রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে যাঁরা তালিকাভুক্তির জন্য আবেদন করেননি, তাঁদের কালকের মধ্যে আবেদন করতে হবে। এরপর আর আবেদনের সুযোগ থাকবে না।
আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তালিকাভুক্তির শেষ সময় হিসেবে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, যে মুক্তিযোদ্ধাদের সনদ আছে, বা গেজেট প্রকাশ হয়েছে, তাঁদের তালিকাভুক্তির জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
অনলাইনে www.jamuka.gov.bd এই ঠিকানায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।