মুক্তিযোদ্ধা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা স্বাধীনতা এনেছি’ স্লোগানে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস উদ্যাপিত হয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক কমান্ডার ওমর আলী, ডেপুটি জেলা কমান্ডার তরিকুল ইসলাম প্রমুখ।