প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দীনবন্ধু সরকার (৬২)। গত তিন মাস আগে জানা যায়, তাঁর মূত্রথলিতে পাথর হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে কিডনি রোগ। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, দীনবন্ধুকে সুস্থ করতে অন্তত এক লাখ টাকা প্রয়োজন। কিন্তু দুস্থ দীনবন্ধুর পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। দেশের স্বাধীনতার জন্য লড়াই করা দীনবন্ধু জীবনসায়াহ্নে এসে নিরুপায় হয়ে সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: দীনবন্ধু সরকার, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৫৯, জনতা ব্যাংক, খাগড়াছড়ি শাখা। খাগড়াছড়ি প্রতিনিধি।