প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে একটি অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মুক্তিযোদ্ধা চাঁন মিয়া সরদার (৭৫)। শহরের মার্কাজ মসজিদ সড়কে গত শুক্রবার এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা চাঁন মিয়া গোপালগঞ্জ সদরের কড়পাড়া ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা। নিহতের বড় ছেলে আনোয়ার সরদার জানান, সকালে বাবা মার্কাজ মসজিদ সড়কে অবস্থিত ২৫০ শয্যার গোপালগঞ্জ জেনারেল হসপাতালের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাবাকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথম গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় নেওয়া হয়।