মুক্তিযোদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় নুরুল আমিন (৭০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে।নিহত মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। রাত নয়টায় জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য গতকাল সকালে তিনি বাড়ি থেকে বেগমগঞ্জ উপজেলা পরিষদে আসেন। বেলা দুইটার দিকে জুমার নামাজের পর উপজেলা পরিষদের সামনের রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস সার্ভিসের একটি বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।