প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ফকির হোসেন (৬০) একজন মুক্তিযোদ্ধা। বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামে। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সহায়-সম্বল বিক্রি করে ইতিমধ্যে তাঁকে পাঁচ দফা ক্যামোথেরাপি দেওয়া হয়েছে। তাঁকে আরও এক দফা ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়ার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন। কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসার ভার বহন করা তাঁর পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে তাঁর মেয়ে রেবেকা পারভীন আর্থিক সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা—রেবেকা পারভীন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৭১-১০১-৮৩৯৭১, ডাচ্-বাংলা ব্যাংক লি., সাত মসজিদ রোড শাখা, ধানমন্ডি, ঢাকা। বিজ্ঞপ্তি।