মুক্তিযোদ্ধা ভাতা তিন হাজার টাকা করা হবে: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার। খুঁজে খুঁজে বের করে একাত্তরের চিহ্নিত রাজাকার ও আলবদরদের বিচার করা হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার চিন্তাভাবনা করছে বর্তমান সরকার।গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু মুক্তিযোদ্ধাদের জন্য এই সরকার ‘জয় বাংলা’ নামে একটি স্বতন্ত্র টেলিভিশন চালু করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের রেশনের আওতায় আনা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ লুৎফুল হাই, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, বৃহত্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার, আওয়ামী লীগ নেতা এবাদুল করিম, বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ।প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বিকেলে বড়িকান্দি সেতু ও ধরাডাঙ্গা সড়কের নির্মাণকাজের উদ্বোধন এবং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।