মুক্তিযোদ্ধা মানিক চৌধুরী বৃত্তি পেল ২০ শিক্ষার্থী
হবিগঞ্জের ২০ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি পেয়েছে। গতকাল শনিবার বানিয়াচং উপজেলার রাজরানী সুভাষিণী উচ্চবিদ্যালয়ে এ বৃত্তি দেওয়া হয়।
বৃক্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না। তাই নতুন প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের কাছে দেশপ্রেম ও স্বাধীনতার সঠিক পাঠ তুলে ধরা উচিত।
রাজরানী সুভাষিণী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রসন্ন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্ত্রী রোকেয়া চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আফরোজ বখত, চৌধুরী আবদুল হাই, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, আবদুজ জাহের, মুক্তিযোদ্ধা হায়দর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী প্রমুখ। আরও বক্তব্য দেন মানিক চৌধুরীর মেয়ে নারী সাংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী শিক্ষা কল্যাণ ট্রাস্ট্রের সদস্যসচিব আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। অনুষ্ঠানের আয়োজক কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষা কল্যাণ ট্রাস্ট।
রাজরানী সুভাষিনী উচ্চবিদ্যালয় ও সন্দুলপুর হাইস্কুলের ২০ মেধাবী শিক্ষার্থী বৃত্তি হিসেবে নগদ এক হাজার ৫০০ টাকা করে পেয়েছে। এ ছাড়া ক্রেস্টও দেওয়া হয় তাদের।